লাইব্রেরিবিশ্বকোষ‘ইসলামি সন্ত্রাসবাদ’ বলা থেকে বিরত থাকুন: ফ্রান্সকে মিশরের গ্রান্ড মুফতি
বিশ্বকোষ
‘ইসলামি সন্ত্রাসবাদ’ বলা থেকে বিরত থাকুন: ফ্রান্সকে মিশরের গ্রান্ড মুফতি
⏱ 3 মিনিট পড়তে লাগবে
4.1k সন্ত্রাসবাদকে ইসলামের সঙ্গে জুড়ে দেয়ার নীতি থেকে অবিলম্বে সরে আসার জন্য ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছেন মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্রান্ড মুফতি (শায়খুল আজহার) শেখ আহমাদ আত-তাইয়্যেব। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লে দ্রিয়ান তার দেশের ইসলাম অবমাননাকর অবস্থানের কারণে বিশ্বব্যাপী সৃষ্ট উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যে মিশর সফরে গেলে এই আহ্বান জানান আল আজহারের গ্রান্ড মুফতি। শাইখ আহমদ আত তাইয়্যেব বলেন, সন্ত্রাসবাদের সঙ্গে ইসলামের নাম জুড়ে দিলে বিশ্বব্যাপী মুসলমানদের অনুভূতিকে উসকে দেয়া হয়।
অথচ বাস্তবতার সঙ্গে এ ধরনের নামকরণের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, ইসলামে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। সন্ত্রাসীরা আমাদের প্রতিনিধি নয়। তাদের কাজের জন্য আমরা দায়ী নই। এ সময় মহানবী (সা.)কে অপমানের বিষয়টি মানা যেতে পারে না বলে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়ে দেন মিশরের গ্রান্ড মুফতি শেখ আহমদ আত তাইয়্যেব। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীকে তিনি বলেন, ‘আমাদের নবীকে (সা.) অপমানের বিষয়টিকেও যদি আপনারা বাকস্বাধীনতা বলে বিবেচনা করেন, তাহলে আমরা এটিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করি।
তিনি আরো বলেন, “আমাদের মহানবীকে (সা.) অপমান করা মেনে নেয়া হবে না। যে ব্যক্তি তাঁর সম্মানে আঘাত হানবে আমরা তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাব। আমরা আমাদের বাকি জীবন সেই কাজেই ব্যয় করব।” পার্সটুডে ##### শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট আয়াতুল্লাহ বেহজাত (রহঃ) ও বাহাউদ্দিন এর সানিধ্যে একদিন পরের পোস্ট আত্মশুদ্ধি সম্পর্কযুক্ত পোস্ট শহীদ হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী... March 1, 2026 আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব আয়াতুল্লাহ শেখ...
November 20, 2025 ইরানের গার্ডিয়ান পরিষদ এবং হাউযা ইলমিয়া কুমের শিক্ষক... November 20, 2025 আয়াতুল্লাহ সৈয়দ হুসাইন বুশাহরী ও হুজ্জাতুল ইসলাম ওয়াল... November 20, 2025 হাউযা ইলমিয়া কুমের গবেষণা ও সংশয় সমাধান কেন্দ্রের... November 20, 2025 হাউযা ইলমিয়া কুমের শতবর্ষ সম্মেলনে হুজ্জাতুল ইসলাম সৈয়দ... November 20, 2025
সম্পর্কিত নিবন্ধ
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষসূরা সাফফের তাফসীর
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো
⏱ 3 মিনিট