লাইব্রেরিবিশ্বকোষরাসূলের (সা.) অবমাননা মানবীয় মূল্যবোধ ও নৈতিকতার অবমাননার শামিল: ইরান

বিশ্বকোষ

রাসূলের (সা.) অবমাননা মানবীয় মূল্যবোধ ও নৈতিকতার অবমাননার শামিল: ইরান

⏱ 3 মিনিট পড়তে লাগবে

3k ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইসলামের নবী হযরত মুহাম্মাদ (সা.)-এর যেকোনো ধরনের অবমাননা করা প্রকারান্তরে মানবীয় মূল্যবোধ, নৈতিকতা ও স্বাধীনতাকে অপমান করার শামিল। তিনি বিশ্বনবী (সা.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে মুসলিম দেশগুলোর নেতাদের কাছে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এ মন্তব্য করেন। গত মাসে ফরাসি পত্রিকা শালি এবদো মানবতার মুক্তির দূত বিশ্বনবী (সা.)-এর ব্যাঙ্গাত্মক কার্টুন পুনঃপ্রকাশ করার পর বিশ্বব্যাপী প্রতিবাদের যে ঝড় উঠেছে সেদিকে ইঙ্গিত করে প্রেসিডেন্ট রুহানি এ মন্তব্য করেন।

এসব অবমাননাকর কার্টুন ২০০৫ সালে একটি ড্যানিশ পত্রিকা প্রথম প্রকাশ করে এবং ২০০৬ সালে এই শার্লি এবদো পত্রিকাই এগুলো একবার পুনঃপ্রকাশ করেছিল। ইরানের সর্বোচ্চ নেতাসহ দেশের শীর্ষস্থানীয় প্রায় সব কর্মকর্তা রাসূলুল্লাহ (সা.)-এর অবমাননার তীব্র নিন্দা জানিয়েছেন। এ ছাড়া, ইরানের সাধারণ জনগণ গত বেশ কয়েকদিন ধরে ফ্রান্সের বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ দেখিয়েছেন। প্রেসিডেন্ট রুহানি তার বার্তায় আরো বলেন, মহনবী (সা.) ছিলেন সর্বোত্তম পুরুষ এবং গোটা বিশ্বের জন্য রহমত।

এমন একজন আদর্শ পুরুষের অবমাননা সব ধরনের নীতি-নৈতিকতার অবমাননার শামিল। তিনি বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরান এই ঘৃণিত পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে এবং একই কাজ করার জন্য সব মুসলিম দেশের প্রতি আহ্বান জানাচ্ছে।” আহলে সুন্নাতের বর্ণনা অনুযায়ী বিশ্বনবী হযরত মুহাম্মাদ মুস্তফা (সা.) ১২ রবিউল আউয়াল ধুলির ধরায় আগমন করেন। তবে শিয়া মাজহাবের বর্ণনায় বলা হয়েছে, মানবতার মুক্তির দূত ১৭ রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছিলেন।

রাসূলুল্লাহর (সা.) জন্মদিবস নিয়ে এই মতপার্থক্য যাতে শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে প্রবল মতবিরোধ তৈরি করতে না পারে সেজন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ.) প্রতি বছর ১২ রবিউল আউয়াল থেকে ১৭ রবিউল আউয়াল পর্যন্ত সময়কে ঐক্য সপ্তাহ পালন করার আহ্বান জানিয়েছিলেন।

তার আহ্বানে সাড়া দিয়ে গত চার দশক ধরে ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে ঐক্য সপ্তাহ পালিত হয়ে আসছে।#### সুত্রঃ parstoday.com শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট মুহাম্মাদি নূরের শুভ জন্মদিন পরের পোস্ট ম্যাকরনের সমালোচনা করায় মিশরে মসজিদের ইমাম গ্রেফতার সম্পর্কযুক্ত পোস্ট শহীদ হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী... March 1, 2026 আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব আয়াতুল্লাহ শেখ... November 20, 2025 ইরানের গার্ডিয়ান পরিষদ এবং হাউযা ইলমিয়া কুমের শিক্ষক...

November 20, 2025 আয়াতুল্লাহ সৈয়দ হুসাইন বুশাহরী ও হুজ্জাতুল ইসলাম ওয়াল... November 20, 2025 হাউযা ইলমিয়া কুমের গবেষণা ও সংশয় সমাধান কেন্দ্রের... November 20, 2025 হাউযা ইলমিয়া কুমের শতবর্ষ সম্মেলনে হুজ্জাতুল ইসলাম সৈয়দ... November 20, 2025

সম্পর্কিত নিবন্ধ

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষসূরা সাফফের তাফসীর

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো

⏱ 3 মিনিট