লাইব্রেরিবিশ্বকোষমহানবী (স.)
বিশ্বকোষ
মহানবী (স.)
⏱ 3 মিনিট পড়তে লাগবে
3k তিনি আজ (মঙ্গলবার) এক বার্তায় বলেছেন, পবিত্র ও নুরানি ব্যক্তিত্ব মহানবী হজরত মুহাম্মাদ (সা.)-কে অবমাননা করে ক্ষমার অযোগ্য মহাপাপ করেছে ফরাসি পত্রিকা। তাদের এই পদক্ষেপের মধ্যদিয়ে ইসলাম ধর্ম ও মুসলিম জাতির সঙ্গে পাশ্চাত্যের রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর হিংসা-বিদ্বেষের বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, বাক্ স্বাধীনতার অজুহাত দেখিয়ে ফ্রান্সের কোনো কোনো রাজনীতিবিদ এই মহা অপরাধের নিন্দা পর্যন্ত জানাননি। তাদের এই অজুহাত অগ্রহণযোগ্য ও ভুল।
এর মাধ্যমে তারা মানুষের সঙ্গে প্রতারণা করেছে। আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, ইহুদিবাদী গোষ্ঠী ও সাম্রাজ্যবাদী সরকারগুলোর ইসলাম বিরোধী কঠোর নীতির কারণে মাঝে মধ্যেই এ ধরণের বিদ্বেষী ঘটনা ঘটছে। পশ্চিম এশিয়াকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদীদের অশুভ পরিকল্পনা থেকে এই অঞ্চলের বিভিন্ন জাতি ও সরকারগুলোর দৃষ্টিকে ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার উদ্দেশ্যেও এই সময়টাকে মহানবী (স.)-কে অবমাননার জন্য বেছে নেওয়া হয়ে থাকতে পারে বলে তিনি জানান।
তিনি গোটা বিশ্বের মুসলমান বিশেষকরে পশ্চিম এশিয়ার মুসলমানদের উদ্দেশে বলেন, স্পর্শকাতর এই অঞ্চলের ইস্যুগুলোর বিষয়ে আপনাদেরকে সদা সতর্ক ও সজাগ থাকতে হবে। একই সঙ্গে পবিত্র ইসলাম ধর্ম ও মুসলমানদের বিষয়ে পাশ্চাত্যের রাজনীতিবিদ ও নেতাদের শত্রুতার বিষয়টিও কখনোই ভুলে যাওয়া যাবে না। সম্প্রতি সর্বশেষ নবী ও রাসূল হজরত মুহাম্মাদ (স.)-কে নিয়ে আবারও ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছে বিতর্কিত ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো।
হযরত মুহাম্মদ (স.)-কে নিয়ে ২০১৫ সালের কার্টুনগুলোই আবার প্রকাশ করেছে তারা।# শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট দোয়া করার পূর্বে এটা বল পরের পোস্ট হযরত লোকমান (আ.)-এর ক্রীতদাস জীবন সম্পর্কযুক্ত পোস্ট শহীদ হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী... March 1, 2026 আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব আয়াতুল্লাহ শেখ... November 20, 2025 ইরানের গার্ডিয়ান পরিষদ এবং হাউযা ইলমিয়া কুমের শিক্ষক...
November 20, 2025 আয়াতুল্লাহ সৈয়দ হুসাইন বুশাহরী ও হুজ্জাতুল ইসলাম ওয়াল... November 20, 2025 হাউযা ইলমিয়া কুমের গবেষণা ও সংশয় সমাধান কেন্দ্রের... November 20, 2025 হাউযা ইলমিয়া কুমের শতবর্ষ সম্মেলনে হুজ্জাতুল ইসলাম সৈয়দ... November 20, 2025
সম্পর্কিত নিবন্ধ
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষসূরা সাফফের তাফসীর
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো
⏱ 3 মিনিট