লাইব্রেরিবিশ্বকোষজনসেবা মহান আল্লাহর নিকট সর্বোত্তম ইবাদত : আয়াতুল্লাহ সাফি

বিশ্বকোষ

জনসেবা মহান আল্লাহর নিকট সর্বোত্তম ইবাদত : আয়াতুল্লাহ সাফি

⏱ 3 মিনিট পড়তে লাগবে

2.7k বিনামূল্যে চিকিৎসা সেবা দান বিষয়ক ঐ দাতব্য সংস্থার সাধারণ সম্পাদক ও সদস্যরা বিশিষ্ট মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ আল-উজমা লুতফুল্লাহ সাফি গুলপাইগানীর বাসগৃহে উপস্থিত হয়ে তার সাথে সাক্ষাত করেছেন। সাক্ষাতের শুরুতে সংস্থার সাধারণ সম্পাদক ড. শাহরিইয়ারি সংস্থার বিভিন্ন তৎপরতার উপর একটি প্রতিবেদন উপস্থাপন করেন।

📌এরপর আয়াতুল্লাহ সাফি পবিত্র কুরআনের সূরা মায়িদা’র ৩২ নং আয়াত (এবং যে কারো জীবন রক্ষা করে, সে যেন সবার জীবন করে) তেলাওয়াত করে বলেন: মানুষকে সুস্থ্য রাখার লক্ষ্যে আপনাদের প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহান সওয়াবের অধিকারী। পবিত্র কুরআন ও হাদিসে এ বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। মহান আল্লাহ্র পক্ষ থেকে এমন তাওফিক আপনারা প্রাপ্ত হয়েছেন এজন্য আপনাদেরকে অভিনন্দন জানাই। যে ফুরসত আপনারা পেয়েছেন সেটার মূল্য বুঝতে হবে।

জেনে রাখুন পরকালের সর্বোত্তম পাথেয় হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি এবং ইমামে যামানা (আ. ফা.) এর প্রতি ভালবাসা ও তাঁর অনুসরণ; আর এগুলো আপনাদের এ ধরনের কর্মসূচীর মাধ্যমেই অর্জিত হয়। ‘একজন মু’মিনের অন্তরকে আনন্দিত করার মত বড় ইবাদত আর কিছু নেই’–এ হাদিসটি উল্লেখ করে তিনি বলেন: দেশের বিভিন্ন স্থানের মানুষেরা বিশেষতঃ সুবিধা বঞ্চিত এলাকার মানুষেরা আপনাদের থেকে উপকৃত হয় এটা বিশেষ গুরুত্বের অধিকারী। আর বর্ণিত হাদিসের আলোকে এটা সর্বোত্তম ইবাদতগুলোর অন্যতম।

আর এটাও জেনে রাখুন, আপনাদের কাজের বিষয়ে বিশেষতঃ দুস্থ এবং বঞ্চিতদের প্রতি আপনাদের সেবাদানে সবচেয়ে বেশী যিনি খুশী হন, তিনি হলেন যুগের ইমাম হযরত মাহদি(আ. ফা.)। সুত্রঃ আবনা শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট পরের পোস্ট খুলনায় ইরানের ইসলামী বিপ্লবের ৪০তম বিজয় বার্ষিকী পালিত সম্পর্কযুক্ত পোস্ট শহীদ হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী... March 1, 2026 আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব আয়াতুল্লাহ শেখ...

November 20, 2025 ইরানের গার্ডিয়ান পরিষদ এবং হাউযা ইলমিয়া কুমের শিক্ষক... November 20, 2025 আয়াতুল্লাহ সৈয়দ হুসাইন বুশাহরী ও হুজ্জাতুল ইসলাম ওয়াল... November 20, 2025 হাউযা ইলমিয়া কুমের গবেষণা ও সংশয় সমাধান কেন্দ্রের... November 20, 2025 হাউযা ইলমিয়া কুমের শতবর্ষ সম্মেলনে হুজ্জাতুল ইসলাম সৈয়দ... November 20, 2025

সম্পর্কিত নিবন্ধ

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষসূরা সাফফের তাফসীর

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো

⏱ 3 মিনিট