লাইব্রেরিবিশ্বকোষইরানের নীতি নির্ধারণী পরিষদের প্রধান: আয়াতুল্লাহ শাহরুদির ইন্তিকাল করেছেন
বিশ্বকোষ
ইরানের নীতি নির্ধারণী পরিষদের প্রধান: আয়াতুল্লাহ শাহরুদির ইন্তিকাল করেছেন
⏱ 3 মিনিট পড়তে লাগবে
2.1k আয়াতুল্লাহ মাহমুদ হাশেমি শাহরুদি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল সোমবার রাতে তেহরানের খাতামুল আম্বিয়া (সা.) হাসপাতালেশেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তার পরিবারের পক্ষ থেকে এ তথ্য সত্যায়িত করে বিবৃতি প্রদান করা হয়েছে। পরিচিতি: আয়াতুল্লাহ মাহমুদ শাহরুদি ১৯৪৮ সালে ইরাকের ধর্মীয় শহর নাজাফে অবস্থানরত ধার্মিক এক ইরানি পরিবারে জন্মগ্রহণ করেন এবং হাওযা ইলমিয়া নাজাফে তিনি লেখাপড়া করেন।
📌৬০’র দশকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ.)-কে তৎকালীন স্বৈরাচারী শাহ সরকার ইরাকের নাজাফে নির্বাসনে পাঠালে তিনি সেখানে দরসে খারিজ প্রদান শুরু করেন। এ সময় আয়াতুল্লাহ শাহরুদি ইমাম খোমেনি (রহ.)-এর ছাত্র হিসেবে ওইসব ক্লাসে অংশগ্রহণ করেন। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের বিজয় হলে আয়াতুল্লাহ শাহরুদি ইরানে আসেন এবং জীবদ্দশায় তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
১৯৯৪ সাল থেকে টানা পাঁচবার তিনি ইরানের সাংবিধানিক অভিভাবক পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া, ১৯৯৯ সালের আগস্ট মাস থেকে ২০০৯ সালে আগস্ট মাস পর্যন্ত টানা ১০ বছর তিনি ইরানের বিচার বিভাগের প্রধান ছিলেন। ইরানের প্রভাবশালী বিশেষজ্ঞ পরিষদেও তিন মেয়াদে সদস্যপদ লাভ করেছিলেন আয়াতুল্লাহ হাশেমি শাহরুদি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর এক ফরমানবলে ২০১৭ সালের ১৪ আগস্ট আয়াতুল্লাহ শাহরুদি ইরানের নীতি নির্ধারণী পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব পান।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওই দায়িত্বে ছিলেন। আয়াতুল্লাহ শাহরুদির মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী, প্রেসিডেন্ট হাসান রুহানি, বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ আমুলি লারিজানি, পার্লামেন্টে স্পিকার ড.
আলী লারিজানি ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।# সুত্রঃ আহলে বাইত (আ.) বার্তা সংস্থা শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট খুলনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও ইসলামি ঐক্য সপ্তাহ পালিত ২০১৮ পরের পোস্ট পবিত্র আহলে বাইত [নবী পরিবার] সম্পর্কে আলোচনা সম্পর্কযুক্ত পোস্ট শহীদ হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী... March 1, 2026 আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব আয়াতুল্লাহ শেখ...
November 20, 2025 ইরানের গার্ডিয়ান পরিষদ এবং হাউযা ইলমিয়া কুমের শিক্ষক... November 20, 2025 আয়াতুল্লাহ সৈয়দ হুসাইন বুশাহরী ও হুজ্জাতুল ইসলাম ওয়াল... November 20, 2025 হাউযা ইলমিয়া কুমের গবেষণা ও সংশয় সমাধান কেন্দ্রের... November 20, 2025 হাউযা ইলমিয়া কুমের শতবর্ষ সম্মেলনে হুজ্জাতুল ইসলাম সৈয়দ... November 20, 2025
সম্পর্কিত নিবন্ধ
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষসূরা সাফফের তাফসীর
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো
⏱ 3 মিনিট