লাইব্রেরিবিশ্বকোষইরানে ইমাম রেজার (আ) মাজারে মুসলমান হলেন হাঙ্গেরিয় নারী
বিশ্বকোষ
ইরানে ইমাম রেজার (আ) মাজারে মুসলমান হলেন হাঙ্গেরিয় নারী
⏱ 3 মিনিট পড়তে লাগবে
2.9k হাঙ্গেরির এক নারী বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা)র পবিত্র আহলে বাইত তথা তাঁর পবিত্র বংশধারায় জন্ম-নেয়া ইমাম রেজা (আ)র মাজারে এসে খ্রিস্ট ধর্ম ছেড়ে মহান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এ ঘটনা ঘটেছে চলতি ফার্সি নববর্ষ ১৩৯৭ বা নওরুজ শুরুর প্রথম দিনে তথা ২১ মার্চ। ইরানের পবিত্র মাশহাদ শহরে রয়েছে হযরত ইমাম রেজা (আ)র পবিত্র মাজার। তিনি (বারো ইমামি) শিয়া মুসলমানদের কাছে অষ্টম ইমাম হিসেবে সুপরিচিত।
আন্দ্রে ইবোপা মার্শেন নামের হাঙ্গেরির ওই নারী মুসলমান হওয়ার পর নিজের মাজহাব হিসেবে জাফরি তথা শিয়া ইসনা আশারি মাজহাব গ্রহণ করেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণের আগে ৮ বছর ধরে এ ধর্ম সম্পর্কে পড়াশুনা করেছেন এবং মুসলমানদের একটি মসজিদে সাংস্কৃতিক তৎপরতায় জড়িত ছিলেন। পবিত্র আশুরা ও কারবালার শোকাবহ ঘটনার প্রভাবেই মিসেস মার্শেন বিশ্বনবী (সা)র পবিত্র আহলে বাইতের অনুরাগীদের মাজহাব গ্রহণ করার কথা জানান।
খাঁটি ইসলামের জন্য মহানবী (সা)র কন্যা হযরত ফাতিমা জাহরা (সালামুল্লাহি আলাইহা) ও হযরত আলী (আ)র নানা কষ্ট ভোগ তথা মজলুম হওয়ার বিষয়টি তাঁকে বিশ্বনবীর আহলে বাইতের অনুরাগী হতে এবং ওই বিশেষ মাজহাব গ্রহণে উৎসাহ যুগিয়েছে বলে হাঙ্গেরিয় এই নওমুসলিম নারী জানান।### সুত্র:আবনা শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট ইমাম জাওয়াদ (আ.)-এর জন্ম পরের পোস্ট ইমাম হাসান (আঃ) সম্পর্কযুক্ত পোস্ট শহীদ হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী...
March 1, 2026 আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব আয়াতুল্লাহ শেখ... November 20, 2025 ইরানের গার্ডিয়ান পরিষদ এবং হাউযা ইলমিয়া কুমের শিক্ষক... November 20, 2025 আয়াতুল্লাহ সৈয়দ হুসাইন বুশাহরী ও হুজ্জাতুল ইসলাম ওয়াল... November 20, 2025 হাউযা ইলমিয়া কুমের গবেষণা ও সংশয় সমাধান কেন্দ্রের... November 20, 2025 হাউযা ইলমিয়া কুমের শতবর্ষ সম্মেলনে হুজ্জাতুল ইসলাম সৈয়দ... November 20, 2025
সম্পর্কিত নিবন্ধ
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষসূরা সাফফের তাফসীর
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো
⏱ 3 মিনিট