লাইব্রেরিবিশ্বকোষ

বিশ্বকোষ

⏱ 3 মিনিট পড়তে লাগবে

2.9k ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, সত্যপন্থীদের বিজয়ের বিষয়ে আল্লাহতায়ালা যে প্রতিশ্রুতি দিয়েছেন তা ঈমানদারদের জন্য প্রশান্তিদায়ক ও আশা-সঞ্চারক। তিনি বৃহস্পতিবার বিশেষজ্ঞ পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানিও বিশেষজ্ঞ পরিষদের একজন সদস্য। আজকের বৈঠকে তিনিও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ইরানিদের ঈমান ও তাকওয়াই আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের মোকাবেলায় প্রধান ভূমিকা পালন করছে।

সত্যপন্থীদের বিজয়ের বিষয়ে আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়নের শর্ত হচ্ছে সমাজের মানুষকে ঈমানদার হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আলেম, রাষ্ট্রীয় কর্মকর্তা এবংশিক্ষা ও প্রচারের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোকে তাদের দায়িত্ব পালন করতে হবে। একইসঙ্গে বাস্তব জীবনে তাকওয়ার প্রভাব থাকতে হবে। বিলাসিতা ত্যাগ করে কাজ ও প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সর্বোচ্চ নেতা আরও বলেন, সত্য ও মিথ্যার দ্বন্দ্ব অনিবার্য। আর এ ক্ষেত্রে মিথ্যার ওপর সত্যের বিজয়ের বিষয়ে আল্লাহ প্রতিশ্রতি দিয়েছেন। এ প্রতিশ্রুতির বাস্তবায়ন হবেই।

এ প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চাইলে ঈমানদারদেরকে অবশ্যই সত্যবাদী, ধৈর্যশীল, দূর-দৃষ্টিসম্পন্ন, অধ্যবসায়ী ও দৃঢ় মনোবলের অধিকারী হতে হবে। ইরানি জনগণের নানা সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, আমি এসব বিষয়ে অবহিত।

তবে আমি বিশ্বাস করি দেশে এমন কোনো সমস্যা নেই যেটার সমাধান করা যাবে না।# সুত্রঃ পার্সটুডে শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট সৎ কাজের আদেশ ও অসৎ কাজের প্রতিকারঃ আধ্যাত্মিকতাভিত্তিক সমাজ নির্মাণে এর প্রয়োজনীয়তা পরের পোস্ট ইমাম বাকের (আ) এর জন্মবার্ষিকী সম্পর্কযুক্ত পোস্ট শহীদ হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী... March 1, 2026 আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব আয়াতুল্লাহ শেখ...

November 20, 2025 ইরানের গার্ডিয়ান পরিষদ এবং হাউযা ইলমিয়া কুমের শিক্ষক... November 20, 2025 আয়াতুল্লাহ সৈয়দ হুসাইন বুশাহরী ও হুজ্জাতুল ইসলাম ওয়াল... November 20, 2025 হাউযা ইলমিয়া কুমের গবেষণা ও সংশয় সমাধান কেন্দ্রের... November 20, 2025 হাউযা ইলমিয়া কুমের শতবর্ষ সম্মেলনে হুজ্জাতুল ইসলাম সৈয়দ... November 20, 2025

সম্পর্কিত নিবন্ধ

📖

বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষসূরা সাফফের তাফসীর

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো

⏱ 3 মিনিট