লাইব্রেরিবিশ্বকোষ
বিশ্বকোষ
⏱ 3 মিনিট পড়তে লাগবে
3.9k ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আশা প্রকাশ করে বলেছেন, সংগ্রামী মুসলিম জাতিগুলো খুব শিগগিরই তাদের প্রথম কিবলা পবিত্র কুদসকে মুক্ত করে সেখানে জামায়াতে নামাজ আদায় করবে এবং আমরা সবাই সেই সুদিন দেখতে পাব। তেহরানে সিরিয়ার ওয়াক্ফ বিষয়ক মন্ত্রী মোহাম্মাদ আব্দুস সাত্তার আস-সাইয়্যেদের নেতৃত্বাধীন এক প্রতিনিধিদলকে দেয়া সাক্ষাতে বৃহস্পতিবার এই মন্তব্য করেন তিনি। ওই প্রতিনিধিদল এখন ইরান সফর করছে ইরানের সর্বোচ্চ নেতা সংগ্রামী মুসলিম জাতিগুলোর ইসলামী পরিচিতির অভিন্নতা রক্ষার ওপরও জোর দেন।
ওই একই সাক্ষাতে সিরিয়ার প্রতিরোধ যুদ্ধের প্রশংসা করে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, সিরিয়া ইসলামের শত্রুদের সঙ্গে লড়াইয়ের সম্মুখভাগে রয়েছে এবং এ লড়াইয়ে মু’মিন ও মুজাহিদ জাতিগুলোই বিজয়ী হবে। তিনি সংগ্রামী সিরিয়ার প্রতি সহায়তা ও সমর্থন দেয়ার গুরুত্ব এবং এ প্রসঙ্গে ইরানের সাহায্য সমর্থনের কথাও তুলে ধরেন। ওই একই সমাবেশে ইরানের সর্বোচ্চ নেতা সিরিয়ার প্রতিরোধ যুদ্ধে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের দৃঢ় ও অবিচল ভূমিকারও প্রশংসা করেছেন।
বাশার আল আসাদ একজন বড় সংগ্রামী নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন বলে ইরানের সর্বোচ্চ নেতা মন্তব্য করেন। উল্লেখ্য, ইহুদিবাদী ইসরাইল ১৯৬৭ সাল থেকে মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদসহ পূর্ব বায়তুল মুকাদ্দাস দখল করে রেখেছে। পূর্ব বায়তুল মুকাদ্দাস ১৯৬৭ সাল পর্যন্ত জর্দানের অংশ ছিল।
দখলদার ইসরাইল বায়তুল-মুকাদ্দাস বা জেরুজালেম হিসেবে খ্যাত এই শহরের পশ্চিমাংশ দখল করেছিল ১৯৪৮ সালে।### সুত্রঃ পার্সটুডে শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট খুলনাতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ৩৯তম বিপ্লব বার্ষিকী পালিত পরের পোস্ট তাক্বলীদ সম্পর্কযুক্ত পোস্ট শহীদ হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী... March 1, 2026 আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব আয়াতুল্লাহ শেখ... November 20, 2025 ইরানের গার্ডিয়ান পরিষদ এবং হাউযা ইলমিয়া কুমের শিক্ষক...
November 20, 2025 আয়াতুল্লাহ সৈয়দ হুসাইন বুশাহরী ও হুজ্জাতুল ইসলাম ওয়াল... November 20, 2025 হাউযা ইলমিয়া কুমের গবেষণা ও সংশয় সমাধান কেন্দ্রের... November 20, 2025 হাউযা ইলমিয়া কুমের শতবর্ষ সম্মেলনে হুজ্জাতুল ইসলাম সৈয়দ... November 20, 2025
সম্পর্কিত নিবন্ধ
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষসূরা সাফফের তাফসীর
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো
⏱ 3 মিনিট