লাইব্রেরিবিশ্বকোষখুলনায় বিশ্ব আল
বিশ্বকোষ
খুলনায় বিশ্ব আল
⏱ 3 মিনিট পড়তে লাগবে
55 রমজান মাসের শেষ শুক্রবার বিশ্বজুড়ে পালিত ‘বিশ্ব আল-কুদস দিবস’ উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র্যালি ও বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৩ মার্চ, ২৩ রমজান) বাদ জুমা নগরীর শিববাড়ী মোড়ে (বাবরি চত্বর) আঞ্জুমান-এ-পাঞ্জাতানী, খুলনা এবং জামিইয়াতে মুহিব্বীনে আহলে বাইত বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর সভাপতি হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রজাভী।
তিনি বলেন, “আল-কুদস দিবস কেবল ফিলিস্তিনিদের নয়, বরং এটি সারা বিশ্বের মজলুম মানুষের মুক্তির প্রতীক। দখলদার জায়নবাদী ইসরায়েল এবং তাদের দোসরদের বর্বরোচিত হামলা ও আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে আজ সীসাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি আরও বলেন, পবিত্র আল-কুদস (জেরুজালেম) মুক্ত না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইব্রাহিম ফাইজুল্লাহ। সমাবেশ শেষে নগরীতে একটি বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ র্যালি বের করা হয়।
পুরো কর্মসূচিটি পরিচালনা করেন আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল। বক্তারা সাম্প্রতিক সময়ে ইরানের ওপর বর্বরোচিত হামলা ও আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাম্রাজ্যবাদী শক্তির আস্ফালন রুখতে হলে ইসলামি সংহতির বিকল্প নেই। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় মুসল্লিরা ‘নারায়ে তাকবীর-আল্লাহু আকবার’, ‘বাইতুল মুকাদ্দাস-মুক্ত করো’ এবং ‘বিশ্ব মুসলিম এক হও’ স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
সবশেষে ফিলিস্তিন ও বাইতুল মুকাদ্দাসসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও বিজয় কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট ২১শে রমজান খুলনায় ইমাম আলী (আ.)’র পবিত্র শাহাদাত বার্ষিকী পালিত পরের পোস্ট সূরা সাফফের তাফসীর সম্পর্কযুক্ত পোস্ট ২১শে রমজান খুলনায় ইমাম আলী (আ.)’র পবিত্র শাহাদাত... March 11, 2026 বাংলাদেশে ইমামিয়া ওলামা সোসাইটি কতৃক আয়োজিত আয়াতুল্লাহ আল... March 7, 2026 ইরানে হামলা ও আয়াতুল্লাহ খামেনেয়ীকে হত্যার প্রতিবাদে খুলনায়...
March 2, 2026 আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যাদ আলি খামেনায়ীর শাহাদাতে হুজ্জাতুল... March 1, 2026 বাংলাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আশরাফুল আলমের ইন্তেকাল February 20, 2026 ইসলামি বিপ্লবের ৪৭তম বিজয়বার্ষিকীতে বাংলাদেশ শিয়া উলামা পরিষদের... February 14, 2026
সম্পর্কিত নিবন্ধ
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষসূরা সাফফের তাফসীর
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো
⏱ 3 মিনিট