লাইব্রেরিবিশ্বকোষহযরত যায়নাব (সা.আ.)—ইসলামের চিরন্তন সৌন্দর্যের প্রতীক

বিশ্বকোষ

হযরত যায়নাব (সা.আ.)—ইসলামের চিরন্তন সৌন্দর্যের প্রতীক

⏱ 3 মিনিট পড়তে লাগবে

96 ১লা শাবান হযরত যায়নাব (সা.আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে খুলনার কাসরে হুসাইনী ইমামবাড়ায় আনন্দ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী। নারীদের গর্ব ও হযরত ফাতিমা (সা.আ.)-এর নেতৃত্ব আলোচনায় সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী উল্লেখ করেন যে, ইসলাম নারী জাতিকে যে সম্মান ও মর্যাদা দিয়েছে, হযরত যায়নাব (সা.আ.)-এর জীবন তার শ্রেষ্ঠ উদাহরণ।

আজকের বিশ্বের নারীদের জন্য সবচেয়ে বড় গর্বের বিষয় হলো তাদের নেত্রী স্বয়ং হযরত ফাতিমা জাহরা (সা.আ.)। জগতজননী ফাতিমা (সা.আ.)-এর আদর্শে গড়ে ওঠা নারী সমাজই প্রকৃত সাফল্যের অধিকারী। কেবল পিতার সৌন্দর্য নয়, বরং ইসলামের অলংকার হযরত যায়নাব (সা.আ.)-এর ব্যক্তিত্ব নিয়ে বলতে গিয়ে আলোচক বলেন, অনেকেই মনে করেন তিনি কেবল তার পিতা মাওলা আলী (আ.)-এর চারিত্রিক সৌন্দর্যের প্রতিচ্ছবি। কিন্তু বাস্তবতা হলো, হযরত যায়নাব (সা.আ.) কেবল তার পিতার সৌন্দর্য নন, বরং তিনি পূর্ণাঙ্গ ইসলামের সৌন্দর্য।

কারবালার ময়দান থেকে কুফা ও শাম—সর্বত্র তিনি ইসলামের প্রকৃত রূপকে রক্ষা করেছেন এবং একে অলঙ্কৃত করেছেন। বিনা শিক্ষকের মহীয়সী আলেমা (আলেমা গায়রে মুয়াল্লিমা) হযরত যায়নাব (সা.আ.)-এর জ্ঞান কোনো জাগতিক শিক্ষকের কাছ থেকে অর্জিত নয়। আলোচক জোর দিয়ে বলেন: বিবি যায়নাব (সা.আ.) এমন এক আলেমা, যার দুনিয়াবি কোনো মুয়াল্লিম বা শিক্ষক ছিল না। তার জ্ঞান ছিল সরাসরি মহান আল্লাহ প্রদত্ত । তিনি শৈশব থেকেই খোদায়ী প্রজ্ঞায় সিক্ত ছিলেন।

আলোচনায় ইলম বা জ্ঞানের উৎস সম্পর্কে অত্যন্ত চমৎকার কিছু দিক উন্মোচিত হয়: খোদায়ী জ্ঞান: বিবি যায়নাব (সা.আ.)-এর জ্ঞান ও প্রজ্ঞা সরাসরি আল্লাহ কর্তৃক প্রদত্ত। মাওলা আলীর দান: সেই একই ইলমের উত্তরাধিকারী হিসেবে মাওলা আলী (আ.) সায়্যিদা যায়নাবকে সুসজ্জিত করেছেন। পিতার কাছ থেকে তিনি যে জ্ঞান ও বাগ্মিতা পেয়েছেন, তা তাকে শেরে খোদা-র ন্যায় সাহসী ও অপ্রতিভ করে গড়ে তুলেছে। পরিশেষে, বক্তা বলেন যে হযরত যায়নাব (সা.আ.)-এর জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের সমাজ ও পরিবার গঠন করা উচিত।

তার ধৈর্য ও জ্ঞানই আজ আমাদের জন্য পথপ্রদর্শক। ফজর/ইয়াসিন শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট খুমসের আহকাম পরের পোস্ট সূরা সাফফের তাফসীর সম্পর্কযুক্ত পোস্ট খুলনায় বিশ্ব আল-কুদস দিবস পালিত March 13, 2026 ২১শে রমজান খুলনায় ইমাম আলী (আ.)’র পবিত্র শাহাদাত... March 11, 2026 বাংলাদেশে ইমামিয়া ওলামা সোসাইটি কতৃক আয়োজিত আয়াতুল্লাহ আল... March 7, 2026 ইরানে হামলা ও আয়াতুল্লাহ খামেনেয়ীকে হত্যার প্রতিবাদে খুলনায়...

March 2, 2026 আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যাদ আলি খামেনায়ীর শাহাদাতে হুজ্জাতুল... March 1, 2026 বাংলাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আশরাফুল আলমের ইন্তেকাল February 20, 2026

সম্পর্কিত নিবন্ধ

📖

বিশ্বকোষSunan Abi Dawud 804 - Prayer (Kitab Al-Salat) - كتاب الصلاة - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষSunan Abi Dawud 1445 - Prayer (Kitab Al-Salat): Detailed Injunctions about Witr - كتاب الوتر - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষSunan Abi Dawud 564 - Prayer (Kitab Al-Salat) - كتاب الصلاة - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষSunan Abi Dawud 795 - Prayer (Kitab Al-Salat) - كتاب الصلاة - Sunnah.com

⏱ 3 মিনিট

📖

বিশ্বকোষSunan Abi Dawud 1220 - Prayer (Kitab Al-Salat): Detailed Rules of Law about the Prayer during Journey - كتاب صلاة السفر - Sunnah.com

⏱ 3 মিনিট