লাইব্রেরিবিশ্বকোষখুমসের আহকাম
বিশ্বকোষ
খুমসের আহকাম
⏱ 3 মিনিট পড়তে লাগবে
71 মাসআলা (১১৫২): দীঘকালীন ব্যবহার্য পণ্যে খুমস ওয়াজিব না হওয়ার ক্ষেত্রে মাপকাঠি হলো সাধারণ বিচারে একজন ব্যক্তির অবস্থা ও মর্যাদা অনুযায়ী সেগুলোর প্রতি ‘প্রয়োজন’ কথাটি প্রযোজ্য হওয়া। যদিও সারা বছরে সেগুলো ব্যবহার নাও করা হয়। এ কারণে যদি কার্পেট ও থালা-বাসন ঘটনাক্রমে গোটা বছরের মধ্যে ব্যবহৃত না হয়ে থাকে কিন্তু অতিথি আপ্যায়নের জন্য সেগুলোর প্রয়োজন থাকে, তাহলে তাতে খুমস নেই। তবে দীর্ঘকালীন ব্যবহার্য দ্রব্যসামগ্রীর ক্ষেত্রে মাপকাঠি হলো ‘ব্যবহার’ করা।
কাজেই যা কিছু বছরের ব্যবহারের থেকে উদ্বুত্ত আসবে, তাতে খুমস রয়েছে। মাসআলা (১১৫৩): যে (সিরিজ) কিতাবে কয়েক খণ্ডবিশিষ্ট (যেমন ওয়াসায়িলুশ শিয়া গ্রন্থের সেট) তা যদি পুরো সেটই প্রয়োজনীয় হয়, অথবা যে খণ্ডটি দরকার সেটা ক্রয় করতে হলে পুরো সেটই ক্রয় করার উপর নির্ভরশীল হয়, তাহলে খুমস নেই। অন্যথায় যেসকল খণ্ডের বর্তমানে প্রয়োজন নেই, সেগুলোর খুমস প্রদান করতে হবে। আর স্রেফ প্রত্যেক খণ্ডের একটি করে পৃষ্ঠা পড়ে রাখলেই খুমস মওকুফ হওয়ার পক্ষে যথেষ্ট নয়।
মাসআলা (১১৫৪): বসতবাড়ি, যা বাস করার জন্য দরকার তা জীবন নির্বাহ খরচের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সুতরাং যে তিনতলা বাড়ির এক তলায় বাড়ির মালিক বসবাস করে এবং অন্য তলাগুলোতে তার সন্তানরা বসবাস করে, তাতে খুমস নেই। মাসআলা (১১৫৫): যে গাড়ি বছরের মধ্যের আয় হতে ব্যক্তিগত ব্যবহারের জন্য এবং জীবনের প্রয়োজনসমূহ মেটানোর জন্য খরিদ করা হয়েছে এবং সাধারণ বিচারে উক্ত ব্যক্তির অবস্থার সাথে মানানসই চাহিদাবলির অন্তর্ভূক্ত হয়, তা তার জীবন নির্বাহ খরচের মধ্যেই পড়বে এবং তাতে খুমস নেই।
তবে হ্যাঁ, যদি তা ব্যবসা ও কাজের উদ্দেশ্যে হয়ে থাকে, যেমন: রেন্ট-এ-কার, পিক আপ, মিনিবাস, বাস ইত্যাদি তাহলে তাতে খুমস ওয়াজিব হওয়ার প্রশ্নে কাজের হাতিয়ার তথা সরঞ্জামাদির হুকুমে পড়বে।
সূত্রঃ রেসালায়ে মুস্তাখাব আল-আহকাম বই থেকে সংগ্রহীত হযরত আয়াতুল্লাহ আল-উজমা সাইয়েদ আলী খামেনেয়ী (মুদ্দা যিল্লুহু )- এর ফতোয়া অনুযায়ী সংকলিত শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট ইসলামের ইতিহাসে হযরত জয়নাব (সা.আ.): এক অনন্য অধ্যায় পরের পোস্ট হযরত যায়নাব (সা.আ.)—ইসলামের চিরন্তন সৌন্দর্যের প্রতীক সম্পর্কযুক্ত পোস্ট খুমসের আহকাম March 25, 2026 খুমসের আহকাম March 3, 2026 খুমসের আহকাম February 25, 2026 খুমসের আহকাম February 9, 2026 খুমসের আহকাম February 2, 2026 খুমসের আহকাম January 24, 2026
সম্পর্কিত নিবন্ধ
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষসূরা সাফফের তাফসীর
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো
⏱ 3 মিনিট