লাইব্রেরিবিশ্বকোষ
বিশ্বকোষ
⏱ 3 মিনিট পড়তে লাগবে
96 ব্যাখ্যা ও বিবরণ ১। বালেগ থাকা: মেয়েদের যে রক্ত আসে তা তখনই হাইযের রক্ত গণ্য হবে যখন বালেগ থাকবে। অর্থাৎ তার বয়স পুরোপুরি নয় বছর হবে। কিন্তু নয় বছর বয়স পূর্ণ হওয়ার আগে যে রক্ত দেখে (যদিও তার মধ্যে হাইযের আলামত ও বৈশিষ্ট্যাবলী বিদ্যমান থাকে) সেটা ইস্তিহাযা হওয়াটা অসম্ভব কিছু নয়। (উরওয়াতুল উছকা, পৃঃ ৩১৫, তাহরিরুল উসিলা, খঃ ১, পৃঃ ৪২) স্মর্তব্য: নয় বছর বয়স বলতে নবম বছর শেষ হয়ে দশম বছরে প্রবেশ করাকে বুঝায়। নবম বছরে প্রবেশ করাকে নয়।
(তাহরিরুল উসিলা, খঃ ১, পৃঃ ৪২) প্রশ্ন: মেয়েদের বালেগ হওয়ার জন্য বয়স নয় বছর হওয়ার ক্ষেত্রে কোন বছরকে বুঝানো হয়? সৌরবর্ষ নাকি চন্দ্র বর্ষকে বুঝায়? আর বুঝিয়ে বলবেন যে যদি চন্দ্রবর্ষকে বুঝানো হয় তাহলে সৌরবর্ষ অনুযায়ী ৮ বছর ও কতদিন হয়? উত্তর: মেয়েরা চন্দ্র বর্ষের নয় বছর শেষ হলে বালেগ হয় এবং তাকলীফের বয়সে পৌছায়। আর চন্দ্র বর্ষের নয় বছর সৌরবর্ষের ৯ বছরের তুলনায় ৩ মাস কয়েক দিন আগে পূর্ণ হয়। আর সুক্ষ্মভাবে এ ব্যবধান নির্ণয় করতে হলে হিসাব করে বের করতে হবে যে কোন ঋতুতে এবং কোন মাসে জন্মগ্রহণ করেছে।
(ইস্তিফতা) যে মেয়ের সন্দেহ রয়েছে যে বয়সের দিক থেকে সে বালেগ হয়েছে কি হয়নি আর এমতাবস্থায় যদি তার থেকে হাইযের বৈশিষ্ট্য সম্পন্ন কোন রক্ত নির্গত হয় তাহলে সে যদি উক্ত রক্তকে হাইয হওয়ার ব্যাপারে বিশ্বাস করতে পারে তাহলে সেটাই তার বালেগ হওয়ার আলামত হিসেবে এবং হাইযের রক্ত হিসেবে গণ্য হওয়াটা অসম্ভব কিছু নয়। অন্যথায় সে সম্পর্কে ভেবে দেখতে হবে এবং আপত্তি রয়েছে।
(তাহরিরুল উসিলা, খঃ ১, পৃঃ ৪২, মাঃ ২) শেয়ার 0 FacebookTwitterWhatsappTelegramLINESkypeViberEmail আগের পোস্ট ২৮শে রজব ইমাম হোসাইন (আ.)-এর মদীনা থেকে কারবালা সফর পরের পোস্ট সূরা সাফফের তাফসীর সম্পর্কযুক্ত পোস্ট মাসলা-মাসায়েল March 4, 2026 মাসলা-মাসায়েল February 28, 2026 মাসলা-মাসায়েল February 22, 2026 মাসলা-মাসায়েল February 3, 2026 মাসলা-মাসায়েল January 28, 2026 মাসলা-মাসায়েল January 17, 2026
সম্পর্কিত নিবন্ধ
📖
বিশ্বকোষSunan an-Nasa'i 311 - The Book of Purification - كتاب الطهارة - Sunnah.com
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষসূরা সাফফের তাফসীর
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষপর্দা বিষয়ক মাসলা
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষইমাম সাজ্জাদ (আ.)এর দোয়া ও অন্তর্দৃষ্টি বৃদ্ধির মাধ্যমে আশুরার আন্দোলনের জীবিত রক্ষাকারী
⏱ 3 মিনিট
📖
বিশ্বকোষতোমার জিহ্বাকে এভাবে প্রশিক্ষিত করো
⏱ 3 মিনিট